টেক্সটাইল কী | What is Textile

টেক্সটাইল কি

টেক্সটাইল শব্দটি সর্বপ্রথম মূলত ওভেন/বোনা কাপড়ের ক্ষেত্রে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে টেকস্টাইল শব্দটি একটি বহুল ব্যবহৃত শব্দ যার মধ্যে সকল প্রকার ফাইবার ( তুলা, পাট, উল, সিল্ক, হেম্প ) ইত্যাদি, সমস্ত প্রকার প্রক্রিয়া যেমন, ( উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং ), ইত্যাদি সবগুলোই টেক্সটাইলের মধ্যে অন্তর্ভুক্ত।

টেক্সটাইলের কাঁচামাল থেকে শুরু করে গার্মেন্টস ফিনিশিং পর্যন্ত যতগুলো প্রসেসিং হয় সবগুলোই টেক্সটাইলের অন্তর্ভুক্ত। টেক্সটাইল শব্দের উৎপত্তি লেট্রিন শব্দ টেক্সার(Texere)  থেকে।

টেক্সটাইলের গুরুত্ব

বর্তমান যুগের টেক্সটাইল ছাড়া বিশ্বকে চিন্তাই করা যায় না। মানুষের বেঁচে থাকার চাহিদাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চাহিদা টেক্সটাইল পূরণ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেক্সটাইল এর ব্যবহার হয়। টেক্সটাইল পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। মোটকথা টেক্সটাইলের গুরুত্ব অপরিসীম।

 

Comments