Knit Fabric দেখে চেনার কিছু টিপস | Knit Fabrics Identification
যাদের Fabric এর ধারনা কম এই পোস্ট তাদের জন্য। খুব সংক্ষিপ্ত ভাবে নিজের মত করে বোঝানোর চেষ্টা করেছি।
Fabric এর Top Side-এ চিকন চিকন দাগ থাকে এবং In Side- এ Net এর মত জালি থাকে। এই জাতীয় Fabric কে Single Jersey বলে। এই ফেব্রিক গুলি GSM রেঞ্জ ১০০-২০০।

(2)All Over Print:
যে Single Jersey Fabric এর Top Side- এ print থাকে তাকে All Over Print বলে। এই ফেব্রিক গুলির চাহিদা অনেক বেশি।

(3) Yarn Dyed:
যে Fabric এর Top & Bottom উভয় Side-এ একই ধরনের কালারের Stripe দেখা
যায় তাকে Yarn Dyed Fabric বলে। ইয়ার্ন ডাইড ফেব্রিক সিংগেল জার্সি, রিব,
ইন্টারলক এর ইয়ার্ন ডাইড ফেব্রিক করা সম্ভব। একে আমরা ইঞ্জিনিয়ারিং
স্ট্রাইপ, ফিডার স্ট্রাইপ নামে চিনি এবং কিনি ।

(4) Grey Melange S/J:
Single Jersey যদি সাদা এবং Grey কালারের Mixed হয় তার নাম Grey Melange
Single Jersey বলে। এটি দেখতে সাদাটে গ্রে কালার এর মতো। এটা তিন প্রকার
১. এক্র মিলাঞ্জ ২. গ্রে মিলাঞ্জ ৩. এন্থ্রা মিলাঞ্জ । এটি মুলত কটন +
ভিসকোস এর ব্লেন্ডেড কাপড়

(5) Terry Jersey:
Top side দেখতে Single Jersey এর মত কিন্তু In Side Towel বা Bandege এর
মত। এই জাতীয় Fabric কে Terry Jersey Fabric বলে। এর একসাইড প্লেইন অন্য
সাইডে লুপ যুক্ত। এটা সিংগেল জার্সির টাইপের কাপড়।
Top Side Plain Single Jersey এর মত কিন্তু In side Brush বা তুলাতুলা । এই জাতীয় Fabric কে Fleece One Side Brush Fabric বলে। এটি ডাইং করার পর ব্রাশিং মেশিনে ব্রাশ করে নিতে হয়।
Top & Bottom উভয় Side-এ খাড়া লম্বা লম্বা দাগ থাকে এবং টানলে বাড়ে, এই জাতীয় কাপড় গুলি খাজ কাটা থাজে । দেখতে বুকের খাজের মতো বিধায় জাতীয় Fabric কে Rib Fabric বলে অর্থাৎ রিব মানে বুকের খাচা । Rib Fabric কয়েক প্রকারের হয়।
যেমন:- 1*1 Rib
2*2 Rib
3*3 Rib
4 *4 Rib
Top Side Dimond এর মত ভীট থাকে এবং In side Plain থাকে। ভীট ছোট হলে Single Lacoust এবং ভীট বড় হলে Doubble Lacoust বলে।
যে S/J কে পার্শে টানলে বাড়ে তার নাম Lycra Single Jersey বলে, এতে লাইক্রা বা ইলাস্টেন ফাইবার ব্যাবহার করা হয় । এই কাপড় স্ট্রেস করলে আবার এটা কম্পেক্ট হয়ে যায়। আর এই কাপড় টানলে ভেতরে চকচকে রাবারের মতো ইলাস্টিক পাওয়া যাবে।
যে Rib Fabric উভয় দিকে টানলে বাড়ে তার নাম Lycra Rib , এর ইলাস্টিসিটি অনেক বেশি। । Lycra Rib কয়েক প্রকার হতে পারে। যেমন:
1*1 Lycra Rib
2*2 Lycra Rib
3*3 Lycra Rib
4*4 Lycra Rib
যে Fabric এর Both Side এ Brush করা বা তুলাতুলা তার নাম Pollar Fleece বলে। এই কাপড় নীটিং করার সময় এর উভয় পাশে লুপ থাকে এবং তা ব্রাশিং মেশিনে বোথ সাইড ব্রাশ করা হয়। এই কাপড় গুলি অনেক হায়ার GSM এর ৩০০-৬০০ GSM.
মশারির মত বুনন বা ফাকা ফাকা মশারির মত ছিদ্র যুক্ত তাকে Mesh Fabric বলে। এই ফেব্রিক গুলি ওয়ার্প নীট মেশিনে প্রস্তুত করা হয়।
Top Side এবং In Side Single Jersey এর মত খাড়া খাড়া বা লম্বা লম্বা দাগ দেখা যায় কিন্তু টানলে খুব অল্প বাড়ে, Interlock এর উভয় পাশে দেখতে একই রকম । এই জাতীয় Fabric কে Interlock Fabric বলে। সিংগেল জার্সির চেয়ে GSM বেশি হয় এই কাপড় এর।
যে Fabric এর weath বরা বরা ছোটো ছোটো দাগ বা গিট থাকে তাকে Slub Fabric বলে। স্লাব গুলি মোডাল ফাইবার দিয়ে করা, আর স্লাব বোঝার উপায় হলো ডাইং করা স্লাব কাপড়ে ডাইজ ধরে না। এই ফেব্রিক গুলির স্রিংকেজ স্পাইরিলিটি অনেক বেশি।

(15) Burn out Fabric:
যে Fabric polyster এবং Cotton Yarn দিয়ে তৈরি করার পর AOP Factory তে রোটারি প্রিন্ট করে মেশিনের থেকে cotton অংশ কিউরিং পুরিয়ে দিয়ে এক ধরনের ডিজাইন তৈরি করা হয় । বার্ন আউট ফেব্রিক কে স্কাওয়ার ব্লিচ করে ডাইং করা যায়। জাতীয় Fabric সাধারণত Ladies iteam তৈরি করা হয়।

(16) Knit Denim:
সিংগেল জার্সি ফেব্রিক এর মাখে নীট ক্যাম এবং টাক ক্যাম ব্যাবহার করে ফেব্রিক এর ফেইসে ব্লু এবং ব্যাকে গ্রে ইয়ার্ন দিয়ে টুইল এর একটি ডিজাইন করে ডেনিম ইফেক্ট আনা হয় একে নীট ডেনিম বলা হয়, এটি এখন ওভেন ডেনিম এর বিকল্প হিসেবে ব্যাবহার করা হয়।


১. এখানে পরিস্টার পার্ট আগে ডাইং হয়
২. কটন পার্ট পরে ডাইং করা হয়
৩. এই ডাইং প্রসেস কে ডাবল পার্ট ডাইং বলে।
৪. এক পার্ট ডাইং হলে ইফেক্ট কে মিলাঞ্জ ইফেক্ট বলে।
৫. এক এক টি ব্যাচ ডাইং করতে ১৮ ঘন্টা সময় লাগে।
৬. পলিস্টার কাপড় ফিনিশ করতে টেম্পারেচার কমিয়ে ফিনিশ করতে হবে।


Comments
Post a Comment